শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ গাজাসহ ২ জন গ্রেফতার

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ গাজাসহ ২ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিদিন  ::

নারায়ণগঞ্জের হাজীগঞ্জ কিল্লারপুল এলাকা থেকে ১৩ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার কেরছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত সারে ৩ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে নারায়ণগঞ্জ সদর মডে থানার হাজিগঞ্জ কিল্লারপুল এলাকা থেকে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করে।

পুলিশের দেয়া তথ্য মতে জানাযায়, হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হতে পুলিশ দেখে পলায়নের চেষ্টাকালে একটি পিক-আপ গাড়ীতে থাকা আসামী ১) মোঃ সোলেমান (৪২) ও ২) মোঃ জোবায়ের সরকার (১৯) কে গ্রেফতার করে।

গ্রেফতাকৃত সোলেমান কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন ফতেহাবাদ এলাকার স্থায়ী বাসিন্দা এবং বর্তমান নারায়ণগঞ্জ সদর থানাধীন নগর খানপুর এলাকার ভাড়াটিয়া, মোঃ জয়নাল আবেদীনের ছেলে। অপর জন,কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন দুলালপুর এলাকার মোঃ শরিফ সরকারের ছেলে।

পুলিশ তাদেরকে গ্রেফতার করার সময় পিক-আপ গাড়িটি তল্লাশি করে পাঁচটি প্যাকেটে মোট ১৩ কেজি গাঁজা উদ্ধার করে এবং পুলিশের অভিযান পরিচালনার সময় গাড়ীতে থাকা আরো ২ জন আসামী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসময় মাদক বহনকারী পিক-আপ ও ১৩ কেজি গাঁজার মোট পাচটি প্যাকেট জব্দ করা হয়।

আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং -১৩/১৭-০৭-২৫ এর ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণীর ১৯(খ)/৪১ ধারা অনুযায়ী আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK