শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
১বছরে লেপ বিক্রি কমেছে ৭৫ শতাংশ ॥ শীত মৌসুমেও নেই কোন চাহিদা

১বছরে লেপ বিক্রি কমেছে ৭৫ শতাংশ ॥ শীত মৌসুমেও নেই কোন চাহিদা

news002 (1)

নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : শীত মৌসুমে লেপ ও তোষক তৈরির হিড়িক থাকার কথা থাকলেও শহরের কালীরবাজার গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। শীত মৌসুমে প্রতিটি দোকানীর প্রায় ৩ হতে ৪’শ লেপ তোষক তৈরির করার কথা থাকলেও কারবারী ও কারিগররা অবসর সময় পার করছে। লেপ তোষকের ঐতিহ্য যেন হারিয়ে যেতে বসেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কালীরবাজার কসাইপট্টিতে ৪টি,  চারারগোপ ৬টি, নারায়ণগঞ্জ ডাকঘর সংলগ্ন ফুটপাতে ১৬টি লেপ ও তোষক তৈরির দোকান রয়েছে। ২৬টি দোকানের প্রায় সব গুলোর একই অবস্থা। শীত মৈৗসুমে লেপ ও তোষক তৈরির জন্য ২’শ কারিগর থাকলেও কাজের চাহিদা অনুযায়ী মাত্র কাজ করেছে ৫০/৬০জন। গত বছরের তুলনায় বর্তমানে এর চাহিদা ৪ ভাগের ১ ভাগে নেমে এসেছে। দোকান ভাড়া, কারিগরদের মুজুরী দিতে হিমসিম খেতে হচ্ছে ক্ষুদ্র এ ব্যবসায়ীদের। এমনটাই জানালেন  কালীরবাজারের লেপ তোষক কারবারীরা।

কম্বল সহজলভ্য হওয়ায় শীতের মৌসুমে লেপের ব্যবহার দিন দিন একেবারে কমে যাচ্ছে অপর এক ব্যবসায়ী মো: সেলিম এমনটাই দাবি করেন। তিনি বলেন, ফেরিওয়ালার সংখ্যা বেড়ে যাওয়ায় বাড়িতে বসেই মা-বোনেরা ক্রয় করছেন কম্বল, লেপ ও তোষক। আমাদের ক্রেতাও কমে গেছে।

লেপ ও তোষক কারবারী কারিগর সংগঠনের সভাপতি মো: হোসেন  জানান, গরম মৌসুম থেকেও ব্যবসা খারাপ। তুলার দাম পাইকারী বাজারে বাড়তি কিন্তু খূচরা বাজারে বাড়েনি। এখন সংসারের খরচ চালাতে কষ্ট হচ্ছে। ২৬টি দোকানের সাথে প্রায় ৩’শ পরিবার যুক্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK