শিরোনামঃ
বন্দরে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ পাসপোর্ট অফিসে দালালচক্রের তৎপরতা: দুই  সাংবাদিক পরিচয়দাতার মুচলেকা রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত বৈষম্যবিরোধী হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর বন্দরে পূর্ব শত্রুতার জেরে হামলা : বিধবা নারী ও ভাইদের পিটিয়ে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত : নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নার্স নিহত সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোন অ্যারেস্ট আইভী : বাইরের আলো দেখা হলো না তার পাসপোর্ট অফিসে অভিযান : বিশেষ পেশার একজনকে কারাদন্ড
নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার দায়িত্ব নিলেন লিপি ওসমান

নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার দায়িত্ব নিলেন লিপি ওসমান

02(1)
নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : আমি তাদেরই একজন, যাদের জন্য কাজ করার প্রত্যয়ে নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার দায়িত্ব নিলাম। নারীসমাজের উন্নয়নে সরকারের প্রচেষ্টাকে বাস্তবায়ন করতে দুঃস্থ, নির্যাতিত ও বঞ্চিত মহিলাদের জন্য নিবেদিত কর্মী হয়ে কাজ করতে পারি এটাই আমার প্রত্যাশা।
১৮ নভেম্বর বুধবার বিকালে চাষাঢ়াস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নব নির্বাচিত চেয়ারম্যান সালমা ওসমান লিপি এসব কথা বলেন। সংস্থার চেয়ারম্যান হওয়ার পর নিজ অনুভূতি প্রকাশকালে তিনি বলেন,ভাল লাগছে তবে যথাযথভাবে এ দায়িত্ব পালণ করতে সক্ষম হলে আরও বেশী ভাল লাগবে। এই ভাল লাগার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এবং কাজ করার ক্ষেত্রে সব সময় সর্বস্তরের সকলের সার্বিক সহযোগীতা প্রত্যাশা করছি।
এ সময় সাবেক চেয়ারম্যান মরিয়ম কল্পনা রহমান বর্তমান চেয়ারম্যান সালমা ওসমান লিপির কাছে সকল দায়িত্ব বুঝিয়ে দেন। নবগঠিত কমিটির অপর সদস্যরা হচ্ছেন প্রফেসর শিরিন বেগম, ইসরাত জাহান স্মৃতি, কামরুন্নেসা মিতালী ও মাহমুদা রহমান ডালিয়া।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব দিলীপ কুমার দেবনাথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সালমা ওসমান লিপি’র নেতৃত্বাধীন নতুন এই কমিটিকে দায়িত্বভার অর্পন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK