শিরোনামঃ
বন্দরে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ পাসপোর্ট অফিসে দালালচক্রের তৎপরতা: দুই  সাংবাদিক পরিচয়দাতার মুচলেকা রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত বৈষম্যবিরোধী হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর বন্দরে পূর্ব শত্রুতার জেরে হামলা : বিধবা নারী ও ভাইদের পিটিয়ে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত : নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নার্স নিহত সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোন অ্যারেস্ট আইভী : বাইরের আলো দেখা হলো না তার পাসপোর্ট অফিসে অভিযান : বিশেষ পেশার একজনকে কারাদন্ড
র‌্যাব-১১’র অভিযানে চাঁদাবাজ আটক

র‌্যাব-১১’র অভিযানে চাঁদাবাজ আটক

022

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের আদমজীনগরস্থ র‌্যাব’১১ এর একটি দল লেঃ কমান্ডার মোঃ গোলজার হোসেন এর নেতৃত্বে মনছুর হোসেন (২৭) নামে এক চাঁদাবাজকে আটক করেছে।আটক চাঁদাবাজ ভোলা জেলার লালমোহন থানার চর সখিনা গ্রামের মৃত নুরুল আলমের ছেলে ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুরে হাজী সাহেবের বাড়ির ভাড়াটিয়া। বুধবার দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস রিলিসে এ তথ্য জানা যায়।
প্রেস রিলিসে উল্লেখ করা হয়েছে, আটক মনছুর ও তার সহযোগীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলার সোনারগাঁ থানাধীন কাচপুর সোনালী মার্কেটের “দাদা ট্রেডার্স” নামক দোকানে চাঁদাবাজির সময় তাকে মঙ্গলবার সন্ধ্যায় হাতেনাতে আটক করে। আটকের পর তার কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে সংগৃহিত ১হাজার ৪’শ ৩৫টাকা ও চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত ২টি মোবাইল সেট জব্দ করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর চাঁদাবাজ আনোয়ার হোসেন পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK