শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
নাঃগঞ্জের ৭ হত্যা মামলায় পুলিশ চাইলে অধিকতর তদন্ত করতে পারবে॥হাইকোর্ট

নাঃগঞ্জের ৭ হত্যা মামলায় পুলিশ চাইলে অধিকতর তদন্ত করতে পারবে॥হাইকোর্ট

001নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় পুলিশ চাইলে অধিকতর তদন্ত করতে পারবে এজন্য উচ্চ আদালতের নির্দেশনার দরকার নেই বলে জানিয়েছেন হাইকোর্ট।

 সোমবার সাত খুন মামলার অধিকতর তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা এক রিট আবেদনের নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশা দেন।
 আদালতের নির্দেশনায় বলা হয়, পুলিশের দেয়া চার্জশিটে যে সমস্ত ত্রুটি রয়েছে তা সংশোধন করতে আদালতের নির্দেশনার প্রয়োজন নেই। তদন্ত কর্মকর্তা ইচ্ছে করলে পুনরায় তদন্ত করে অভিযোগপত্র সংশোধন করতে পারবে।
 আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মঞ্জু ঘোষ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।
 এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ রেখে পুলিশের দেয়া অভিযোগপত্রের বিরুদ্ধে করা নারাজি আবেদন নিম্ন আদালতে খারিজ হলে গত ২৩ নভেম্বর হাইকোর্টে আবেদন করেন নিহত নজরুল ইসলামের স্ত্রী বিউটি।
 এ বিষয়ে গত ১ ডিসেম্বর শুনানিতে মামলার অভিযোগপত্রে ‘ত্রুটি রয়েছে’ বলে আদালত পর্যবেক্ষণ দিলেও অধিকতর তদন্তের ফাঁকে বিচার যাতে বিলম্বিত না হয় সে বিষয়ে গুরুত্ব দেয় হাইকোর্ট।
 ২০১৪ সালের এপ্রিলে নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও তার চার সঙ্গী এবং আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালককে অপহরণের পর হত্যা করা হয়।
 তখন নজরুলের স্ত্রী বিউটি নারায়ণগঞ্জের আরেক কাউন্সিলর নূর হোসেনসহ ছয়জনকে আসামি করে মামলা করেন। সেই সঙ্গে র‌্যাবের কর্মকর্তাদেরও হত্যাকান্ডে সম্পৃক্ততার অভিযোগ তোলে নজরুলের পরিবার।
 প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল নূর হোসেন ও র‌্যাব কর্মকর্তাসহ ৩৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ, যাতে বাদ পড়েন এজাহারভুক্ত পাঁচ আসামি। বাদ পড়া এ পাঁচ আসামি হলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, হাসমত আলী হাসু, আমিনুল ইসলাম রাজু, আনোয়ার হোসেন আশিক ও ইকবাল হোসেন।
 এজাহারভুক্ত আসামিদের বাদ দেয়ায় অভিযোগপত্র প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করেন বাদী বিউিটি। নারায়ণগঞ্জের আদালত তা খারিজ করে দেয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK