অনলাইর ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ কোটি টাকা মূল্যের তিন কেজি কোকেনসহ স্পেনের এক নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জুলিয়ান (৫৫)। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, এ্যামিরেটস এয়ারওয়েজের ইকে-৫৮০ ফ্লাইটে বিকাল সাড়ে ৫টার সময় কোকেনসহ ওই যাত্রী বিমানবন্দরে নামেন।গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে তার ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো তিন কেজি কোকেন পাওয়া যায়। এ সময় তাকে গ্রেফতার করা হয়। ওই যাত্রী দুবাই থেকে ঢাকায় আসেন।
Leave a Reply