শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
৩ বছরে ৩৩ পুলিশ হত্যা ॥ বিচার হয়নি একটিরো

৩ বছরে ৩৩ পুলিশ হত্যা ॥ বিচার হয়নি একটিরো

c98571ce3ee17d9065bbb532d9ecbdca-1
বিশেষ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট : সারাদেশে মানুষের যান-মালের নিরাপত্তা ও তাদের নিাির্বগ্নে চলাফেরা নিশ্চিত করতে ওদায়ীত্ব পালনের সময় দুর্বৃত্তদের হাতে ৩ বছরে হত্যার স্বীকার হয়েছেন ৩৩ পুলিশ সদস্য। পুলিশ জনগনের বন্ধু হিসেবে পরিচিত হলেও তাদের হত্যার বিচার নিয়েও আজ কথা উঠেছে ।
অনুসন্ধ্যানা জানা গেছে,এ দেশের শান্তি-শৃক্ষলা রক্ষা করতে গিয়ে বিভিন্ন সময় পুলিশের উপর হামলার ঘটনায় ৩ বছরে অর্থাৎ ২০১৩ থেকে চলতি বছর ২০১৫ সাল পর্যন্ত অন্তত ৩৩ পুলিশ হত্যার স্বীকার হয়েছে বলে উঠে আসে প্রতিবেদনে । পুলিশ হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোন বিচার কার্য শেষ হয়নি একটিরো । পাশাপাশি অভিযোগ পত্রও দাখিল করা হয়নি অনেক মামলার । সেই প্রতিবেদনে বলা হয় ২০১৩ সালে ১৮,২০১৪ সালে ১০

এবং চলতি বছরের নভেম্বর পর্যন্ত ৫ জন পুলিশ হত্যার ঘটনা ঘটেছে । যারা দেশ ও দেশের মানুষের নিরাপত্তার জন্য দিন রাত পরিশ্রম করে থাকেন,তাদেরই হত্যার বিচার হচ্ছে না । তাহলে সাধারন মানুষ হত্যার বিচার কিভাবে হবে এই প্রশ্ন এখন জনমনে বাসা বেধেছে ।
এ বিষয়ে পুলিশরে উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বললেও তারা এর কোন সঠিক উত্তর দিতে পারেননি ।
পুলিশ হত্যার বিষয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের অপরাধ বিভাগের প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জিয়াল হক জিয়া বলেন,পুলিশ নিহতের মুল কারন হিসেবে আমি মনে করি তাদের পর্যাপ্ত ট্রেনিং নেই এবং মিড লেভেলের পুলিশ কর্মকর্তাদের উপযুক্ত ট্রেনিং এর ব্যবস্থা না থাকায় অপরাধীরা সহযেই তাদের উপর হামলা চালিয়ে পার পেয়ে যাচ্ছে । আর পুলিশ হত্যার বিচার না হওয়ার কারন হিসেবে তিনি মনে করেন পুলিশ তাদের দায়ীত্ব পালনে অনীহা বা অদক্ষতাই মূল কারন ।
সচেতন মহল মনে করেন,পুলিশ সাধারন মানুষের যান ও মালের নিরাপত্তা দিয়ে থাকে তারাই যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে দেশের মানুষের কি অবস্থা হবে সেটা বুঝতে কষ্ট হবার কথা নয় । তাই পুলিশকে আরো শক্তিশালী করা উচিত । পাশাপাশি তাদের উপযুক্ত ট্রেনিং এবং অত্যাধুনিক অস্ত্র দিয়ে তাদেরকে আরো শক্তিশালী করা উচিত । তাহলেই দেশ ও জাতি শান্তিতে বসবাস করতে পারবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK