শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
৭ খুনের মামলার চার্জশিট মারাত্মক ত্রুটিপূর্ণ হাইকোর্ট

৭ খুনের মামলার চার্জশিট মারাত্মক ত্রুটিপূর্ণ হাইকোর্ট

7-Madar

বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলার চার্জশিট (অভিযোগপত্র) মারাত্মক ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। মামলার অধিকতর তদন্ত চেয়ে গত সপ্তাহে নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা আবেদনের শুনানিকালে এ মন্তব্য করা হয়। এছাড়া পরবর্তী শুনানির জন্য আগামী ৬ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, ‘চার্জশিটে মারাত্মক ত্রুটি রয়েছে। মামলার স্বার্থে তা বলা যাবে না। আপনারা তা ভাল করে খুঁজে দেখেন। সাত খুন মামলার রেজাল্টের দিকে দেশবাসী তাকিয়ে আছে।’ আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট মন্টু ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মনিরুজ্জামান কবির।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা মামলায় অধিকতর তদন্ত চেয়ে করা আবেদনের শুনানি রবিবার হাইকোর্টে শুরু হয়। সেদিন আবেদনের ওপর শুনানির জন্য মঙ্গলবার পরবর্তী দিন ধার্য করেন আদালত।

 

 

– See more at: http://www.bd-pratidin.com/national/2015/12/01/112938#sthash.o7OObcIB.dpuf

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK