শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
বিপিএলে॥শেষ পর্যন্ত জয় পেল সিলেট

বিপিএলে॥শেষ পর্যন্ত জয় পেল সিলেট

sylet_15955
বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে অবশেষে নিজেদের পঞ্চম ম্যাচে মুশফিকদের স্বপ্নের জয় ধরা দিয়েছে।

সোমবার চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৪ উইকেটে হারিয়ে প্রথম জয় পেয়েছে সিলেট সুপার স্টারস।
 কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পায় মুশফিকরা।
 মূলত তৃতীয় উইকেটে মুশফিকুর রহিম ও রবি বোপারার ৮৭ রানের জুটিই জয়ের ভীত গড়ে দেয় সিলেট সুপার স্টারসকে। মুশফিক করেন ৩১ বলে ৪৭ রান আর রবি বোপারা ৩৮ বলে ৫০ রান। উদ্বোধনী ব্যাটসম্যান দিলশান মুনাবিরা করেছেন ২৬ বলে ৩৬ রান।
 শেষ ওভারে আবু হায়দার টানা দুই উইকেট দখল করলেও তা সিলেটের জয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। কুমিল্লার পক্ষে আবু হায়দার ৪টি উইকেট আর কুলাসেকারা ২টি উইকেট দখল করেন।
 এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
 দুই ওপেনার লিটন দাশ ও ইমরুল কায়েসের ৫৬ রানের জুটিতে শুরুটা করেছিল দারুণ। পরে ৬৬ রানে ৩ উইকেট হারালেও জাইদির অর্ধশতকে লড়াই করার পুঁজি জোগায় দলটি।
 সিলেটের পক্ষে লিটন দাশ ৪২, ইমরুল ৪৮, জাইদি অপরাজিত ৫৩ ও অধিনায়কমাশরাফি ১০ রান করেন।
 এদিন সিলেটের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন রবি বোপারা।
 অলরাউন্ডার নৈপুণ্যের জন্য ম্যাচসেরা হয়েছেন রবি বোপারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK