শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
কক্সবাজারে সেনাবাহিনীর বিমান মহরায় নিহত ১,আহত ৩

কক্সবাজারে সেনাবাহিনীর বিমান মহরায় নিহত ১,আহত ৩

ডেস্ক নিউজ,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর বিমান ভূপাতিত করার মহড়ায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

 শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার মনখালী ফায়ারিং রেঞ্জে এ ঘটনা ঘটে।
 নিহত সেনাসদস্যের নাম কর্পোরাল ইব্রাহিম খলীল। এ ঘটনায় আহত তিন সেনাসদস্য হলেন-লেন্স কর্পোরাল হাবীব, সার্জেন্ট হুমায়ুন ও সৈনিক রাসেল।
 নিহত সেনাসদস্যের লাশ সেনা ক্যাম্পেই রয়েছে। রাত ১০টায় প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 আহতদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। তবে তাদের একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
 কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলতান আহমদ সিরাজী জানান, আহত তিন সেনাসদস্যদের চিকিৎসা চলছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
 সেনাবাহিনীর ৫৮ মিডিয়ামের অফিস কমান্ডিং মেজর রাশেদুল জানান, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের নিয়মিত মহড়ার জন্য সেনাসদস্যরা মনখালী ফায়ারিং রেঞ্জে বিমান ভূপাতিত করার মহড়া দিচ্ছিলেন। অসতর্কতায় ফায়ারিং উল্টো নিজেদের গায়ে পড়ে ঘটনাস্থলে একজন মারা যান। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK