শিরোনামঃ
টিপুর ‘মানসিক স্বাস্থ্য’ নিয়ে সাবেক ছাত্রদল নেতার পোস্ট, ‘দ্রুত চিকিৎসার পরামর্শ ’ সর্বমহলে প্রশংসিত জেলা নাজির কামরুল ইসলাম ফতুল্লায় গ্যাস চোর মাজারুল গ্রেফতার : প্রশংসায় পুলিশ  ডিবি পুলিশের অভিযানে পিস্তল-গুলিসহ মানিক গ্রুপের ৩ সদস্য গ্রেফতার  Verificación de identidad y uso responsable de la cuenta en Penalty Shoot Out দুর্যোগকালীন সময়ে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ১২টি স্পিডবোট হস্তান্তর  মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে
বন্দর থানাকে দুটি আসনে বিভক্ত করায় বন্দর উপজেলা জামায়াতের মানববন্ধন

বন্দর থানাকে দুটি আসনে বিভক্ত করায় বন্দর উপজেলা জামায়াতের মানববন্ধন

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নাসিক সিটি কর্পোরেশনের ৯ টি ওয়ার্ড ও ৫ টি ইউনিয়ন নিয়ে বন্দর থানা। উপজেলার পাচঁটি ইউনিয়নকে সোনারগাঁ ৩ ও নাসিক ৯ টি ওয়ার্ডকে নারায়ণগঞ্জ ৫ আসনে বিভক্ত করায় বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যােগে ৯ আগষ্ট শনিবার বাদ আসর বন্দর বাসস্টার্নে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন বন্দর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী। এসময় তিনি বলেন বন্দর থানাকে বিভত্ত করার নীল নকশা যার করছেন তারা শুধু নিছক স্বপ্ন’ই দেখে যাচ্ছেন। আপনাদের স্বপ্ন কখনো পূরন হবেনা। শুধু তাই নয় নির্বাচন কমিশনারকে উদ্যেশে করে বলেন প্রয়োজনে আমাদের ৫ টি ইউনিয়ন সিটিতে অন্তভুর্ক্ত করে ৫ আসনেই রাখেন। এতে করে সবার জন্যই ভালো। আমরা ক্লিয়ার করে বলতে চাই অহেতুক সোনারগাঁয়ের সাথে টানাটানি করবেননা।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ মিছিল করেন এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মোহাম্মদ ইসরাইল হোসেন, উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শামসুদ্দোহা, উপজেলা রাজনৈতিক বিষয়ক সম্পাদক মাওলানা রেজাউল করিম সহ জামায়াত নেতা আব্দুল মুহিত, মোহাম্মদ শাহিন মিয়া, মোঃ আব্দুস সালাম, শাহাআলম শাহিন, হাফেজ মাওলানা কাউছার আলম, মোঃ আজমাইন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, জাকির হোসাইন, নজরুল ইসলাম আমিনী, আবদুল্লাহ মুহাম্মদ সুমন রানা, নজরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK