শিরোনামঃ
ফতুল্লায় গ্যাস চোর মাজারুল গ্রেফতার : প্রশংসায় পুলিশ  ডিবি পুলিশের অভিযানে পিস্তল-গুলিসহ মানিক গ্রুপের ৩ সদস্য গ্রেফতার  দুর্যোগকালীন সময়ে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ১২টি স্পিডবোট হস্তান্তর  মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ
ফতুল্লায় গ্যাস চোর মাজারুল গ্রেফতার : প্রশংসায় পুলিশ

ফতুল্লায় গ্যাস চোর মাজারুল গ্রেফতার : প্রশংসায় পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিদিন :
নারায়ণগঞ্জ সদর উপজেলার তক্কার মাঠ এলাকায় একটি বহুতল ভবনে গভীর রাতে অবৈধভাবে তিতাস গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে মাজহারুল ও তার সহযোগী ইয়ামিন নামে দুইজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানিয়েছেন, ফতুল্লা তক্কার মাঠের হিমাচল মাঠের উত্তর পাশে মাস্টার বাড়ি সংলগ্ন একটি বহুতল ভবনে রাতের আঁধারে রাস্তা খনন করে গ্যাস সংযোগ দেওয়ার কাজ চলছিল। এ সময় বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা প্রতিবাদ করেন। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক মাজহারুল ইসলাম তক্কার মাঠ এলাকার বাসিন্দা এবং ইয়ামিনও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় আরো জানান , মাজহারুল দীর্ঘদিন ধরে তিতাস গ্যাসের সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। এমনকি তিতাসের ঊর্ধ্বতন এক কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থসম্পদের মালিক হওয়ার কথাও জানায় তারা।
সচেতন মহলের ধারণা , দেশে যখন গ্যাসের সংকট চলছে এবং অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, তখন গভীর রাতে একটি বহুতল ভবনে কীভাবে গ্যাস সংযোগ দেওয়ার কাজ চলছিল—তা তদন্ত করে দেখা জরুরি।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনার দাবি উঠেছে।
আটকের বিষয়ে ফতুল্লা থানা পুলিশ বা তিতাস গ্যাস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK