শিরোনামঃ
দুর্যোগকালীন সময়ে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ১২টি স্পিডবোট হস্তান্তর  মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন
মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’

মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’

নারায়ণগঞ্জ প্রতিদিন :

নারায়ণগ‌ঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’। এখন থেকে মহাসড়কে ওভারস্পিড, অবৈধ পার্কিং কিংবা উল্টোপথে গাড়ি চলাচলের মতো আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে এআই ক্যামেরা। এরপর গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইলে যাবে মামলার তথ্য ও জরিমানার নোটিশ। ঘরে বসেই নির্ধারিত এমএফএসের মাধ্যমে দেওয়া যাবে জরিমানার অর্থ। হাইওয়ে পুলিশের দাবি, এতে কমবে ট্রাফিক আইন লঙ্ঘন, বাড়বে সড়ক নিরাপত্তা।

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই এবার আর চোখ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
ক্যামেরার নজরদারিতে থাকবে যানবাহন। আর আইন লঙ্ঘন শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে মামলা।
মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’। হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK