শিরোনামঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার মূলহোতা মোশাররফ বন্দর থানা পুলিশ কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ

নারায়ণগঞ্জ প্রতিদিন :

নারায়ণগঞ্জ সদর উপজেলার গুরুত্বপূর্ণ ৬টি সড়ককে Core Road Network (CRN)-এর আওতায় আনার সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে আজ নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে এলজিইডি নারায়ণগঞ্জ সদর ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রকল্পের সহায়তায় আয়োজিত এক কর্মশালায় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্ট প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৭০ জন অংশগ্রহণ করেন। উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফি।

কর্মশালায় সদর উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ চাহিদা, যানবাহনের চাপ, অর্থনৈতিক গুরুত্ব এবং সড়কগুলোর টেকসই রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উপজেলার গুরুত্বপূর্ণ ৬টি সড়ককে কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মশালায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জীবন, বর্তমান সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নারায়ণগঞ্জ সদর একটি শিল্প ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা সরাসরি সম্পৃক্ত। তাই নির্বাচিত গুরুত্বপূর্ণ সড়কগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ, প্রয়োজন অনুযায়ী প্রশস্তকরণ এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোর রোড নেটওয়ার্কের আওতায় এ সড়কগুলোর উন্নয়ন ও ব্যবস্থাপনা করা হলে পণ্য ও যাত্রী পরিবহন আরও নির্বিঘ্ন হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

বক্তারা আরও বলেন, সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি। একই সঙ্গে নতুন সড়ক নির্মাণ বা পুনর্নির্মাণের পর নির্ধারিত কিউরিং সময় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যারিকেড ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অনেক ক্ষেত্রে ব্যারিকেড সরিয়ে বা ভেঙে নির্ধারিত সময়ের আগেই যানবাহন চলাচল শুরু করায় সদ্য নির্মিত সড়কের স্থায়িত্ব ও গুণগতমান ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপরও তারা গুরুত্বারোপ করেন।

কর্মশালায় সংশ্লিষ্টরা মত দেন, শুধু সড়ক নির্মাণ নয়, এর সঠিক ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ, অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় ড্রেনেজ অবকাঠামো নিশ্চিত করার সমন্বিত উদ্যোগই নারায়ণগঞ্জ সদর উপজেলার টেকসই ও আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।

কর্মশালায় উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, পরিবহন ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK