শিরোনামঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার মূলহোতা মোশাররফ বন্দর থানা পুলিশ কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১
শহরের খানপুরে আজমেরী ওসমানের অফিসে তল্লাশি

শহরের খানপুরে আজমেরী ওসমানের অফিসে তল্লাশি

বিশেষ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য একে এম নাসিম ওসমানের জেষ্ঠ্য পুত্র আজমেরী ওসমানের খানপুরস্থ কার্যালয়ে বুধবার রাতে অভিযান চালিয়েছে আইনশৃক্ষলা বাহিনীর সদস্যরা । ওই সময়ে তার অফিসে থাকা দুইটি মোটর বাইক জব্দ করা হয় । তবে আজমেরী ওসমান অথবা তার কোন সমর্থককে আটক বা গ্রেফতার করার খবর পাওয়া যায়নি । বুধবার রাত আনুমানিক পৌনে ৮টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত শহরের খানপুরস্থ বার একাডেমী বিদ্যালয়ের বীপরিতে শাহাজাদা ভবনে এ অভিযান চালানো হয় ।
জানা গেছে,শাহাজাদা ভবনে থাকা আজমেরী ওসমানের অফিসে রাত পৌনে ৮ টায় আইনশৃক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো অফিস ঘেরাও করে প্রায় দুইঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে । ঐ কার্যালয়ে তখন আজমেরী ওসমান উপস্থিত ছিলেন । অভিযান চলাকালে তার লোকজন স্লোগান দিতে থাকে । এই অভিযানে কাগজপত্রবিহীন দুটি বিলাস বহুল মোটর বাইক জব্দ করে প্রশাসন ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবদুল মালেক জানান,দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে ভুল তথ্যের ভিত্তিতে আমরা ওই অফিসে অভিযান চালিয়েছি । কিন্তু সেখানে আমরা কিছু পাইনি । তবে কাগজপত্রবিহীন দুটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে ।
এদিকে এই অভিযানের ঘটনাকে কেন্দ্র আজমেরী ওসমানের সমর্থকরা শহরে মিছিল বের করে এর প্রতিবাদ জানায় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK