শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
বন্দরে শিশু অপহরণ ॥ মুক্তিপণ না পেয়ে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়

বন্দরে শিশু অপহরণ ॥ মুক্তিপণ না পেয়ে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়

006
বন্দর প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ নারায়ণগঞ্জে বন্দরের একরামপুর থেকে ৫ বছরের শিশু অপহরণ করে মাত্র ২০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে হত্যাপর লাশ নদীতে ফেলে দিয়েছে। বুধবার সকালে গ্রেফতারকৃত ২ অপহরণকারী পুলিশের জিজ্ঞাসাবাদে শিশু আকিবকে অপহরণ ও হত্যার দায় স্বীকার করেছে। গত সোমবার নারায়ণগঞ্জ বন্দরের একরামপুর ইস্পাহানী এলাকার জামাল মিয়ার শিশু ছেলে আকিব(৫) অপহরণ হয়। অপহৃত শিশু আকিব বন্দরের একরামপুর ইস্পাহানী এলাকার ট্রলার চালক জামাল মিয়ার ছেলে। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। মামরা নং ২৬(১১)১৫।
বন্দর থানার ওসি নজরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ বন্দরের একরামপুর ইস্পাহানী এলাকার জামাল মিয়ার শিশু ছেলে আকিব (৫)কে একই এলাকার জয় মিয়ার ছেলে রতন বাড়ির পাল থেকে অপহরণ করে নিয়ে নারায়ণগঞ্জ জামতলা এলাকার গনী হাওলাদারের ছেলে জাহাঙ্গীরের কাছে দিয়ে মোবাইল ফোন ০১৯৯০৩৫৪৫৩৭ নাম্বার থেকে শিশুর পিতার মোবাইল ফোন ০১৭১৫৮৮৬১৬৮ নাম্বারে ফোন করে মাত্র ২০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। মুক্তিপন না পেয়ে মঙ্গলবার রাতে শিশুটিকে হত্যা করে নদীতে লাশ ফেলে দেয়। পুলিশ অপহরণকারী রতন, জাহাঙ্গীরকে গ্রেফতার ও অপহরণকারীদের আশ্রয়দাতা লালমিয়া (৩২) কে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু আকিবকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেছে অপহরণকারীরা। গতকাল বুধবার পুলিশ ২ অপহরণকারীকে আদালতে হাজির করলে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK