শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
চাঁদাবাজদের উৎখাতে চাষাড়ায় হকারদের মানববন্ধন

চাঁদাবাজদের উৎখাতে চাষাড়ায় হকারদের মানববন্ধন

নারায়ণগঞ্জ ঃ চাষাড়ার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ রুবেল সাইফুল গং কর্তৃক হকার্স মার্কেটের দোকানদার সামসু ও মোর্শেদকে মারধরের প্রতিবাদে ২৫ নভেম্বর বুধবার দুপুরে মার্কেটের সামনে মানববন্ধন করেছে হকার্স মার্কেট দোকান মালিক সমিতি।
সমিতির সভাপতি খন্দকার নজরূল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক, কোষাধ্যক্ষ সামসু, সহকারী কোষাধ্যক্ষ মোর্শেদসহ মার্কেটের সকল দোকান মালিক ও শ্রমিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, এই মার্কেট প্রতিষ্ঠার পর থেকেই রুবেল সাইফুল গং বিভিন্ন সময় দোকানদারদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতো। চাঁদা না দিলে নিরিহ দোকানদারদের উপর চালানো হতো অমানুষিক নির্যাতন। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পেত না। আমরা বিষয়টি প্রশাসনকে বহুবার জানিয়েছি কিন্তু কোন সমাধান হয়নি।
তারা আরো বলেন, গত ২৩ নভেম্বর রুবেল সাইফুল গং চাঁদার দাবীতে মার্কেটের দোকানদার সামসু ও মোর্শেদের উপর হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত যখম করে। আমরা এ ব্যাপারে সদর মডেল থানায় জিডি করেছি। ওসি সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন আসামীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে। আমরা সকল দোকানদাররা আজ ঐক্যবদ্ধ হয়েছি। সবাই দোকানে একটি করে গজারির লাঠি রাখবো। যখনই কেউ আমাদের উপর আক্রমন করতে আসবে, আমরা সকলে একসাথে প্রতিরোধ গড়ে তুলবো। নিরবে মুখ বন্ধ করে সহ্য করার দিন শেষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK