সিদ্ধিরগঞ্জ হীরাঝিলে অগ্নিকান্ড ক্ষতি ৮ লাখ টাকা

সিদ্ধিরগঞ্জ হীরাঝিলে অগ্নিকান্ড ক্ষতি ৮ লাখ টাকা

p1-25-11-15
নিজস্ব সংবাদদাতা : সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে অগ্নিকান্ডে পুড়ে গেছে মালামালসহ ২ টি দোকান। ক্ষতির পরিমান কমপক্ষে ৮ লাখ টাকা।গতকাল বুধবার বিকেল ৪ টায় ফ্রিজের বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।তবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করে ফেলে। হীরাঝিল ৩ নং সড়কের মসজিদ গলির মাথায় ফাহিম ডিপার্টম্যান্টাল ষ্টোরের মালিক মিজান জানায় কমপক্ষে তার দোকানের ৭ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। এ ষ্টোরটিতে বিকাশ সার্ভিস পরিচালিত হতো।অথৈ হেয়ার সেলুনের মালিক উত্তম চন্দ্রশীলের দাবি তার দোকানে ৬০/৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে। জেরিন ফার্মেসীতে আগুন ছড়াতে না পারলেও মালিক আবদুল জব্বার জানায়,তাড়াহুড়া করে মালামাল বের করতে গিয়ে ২০ হাজার টাকার ওষুধ নষ্ট হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK