শিরোনামঃ
শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা পটুয়াখালী জেলায় দুই মন্ত্রী পাওয়ার সম্ভাবনা আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ইসলামী আন্দোলনের আমীরের বাস ভবনে তারেক রহমান সোনারগাঁয়ে রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যা নারীদের আত্মনির্ভরশীল করতে  দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাহিদ ইসলামের বাসভবনে তারেক রহমান জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে তারেক রহমান সাক্ষাৎ
সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত দেড় লাখ

সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত দেড় লাখ

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিন মঙ্গলবার সর্বমোট দেড়লাখের বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া বহিষ্কার হয়েছে চার শিক্ষার্থী।072

এদিন প্রাথমিক শিক্ষা সমাপনীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষায় অনুষ্ঠিত হয়।
 আর ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে নতুন সিলেবাসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং পুরাতন সিলেবাসে পরিবেশ পরিচিতি সমাজ ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষাও নেয়া হয়।
 এদিনের পরীক্ষায় ব্যাপক সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলে। প্রাথমিকে ১লাখ ১০হাজার ১১৬জন এবং ইবতেদায়ীতে ৪১ হাজার ৩৯৩জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
 এই দুটি পরীক্ষায় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিল। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ ও ইবতেদায়ী সমাপনীতে তিন লাখ পাঁচ হাজার ৪৫১ জন।
 অনিয়মিত পরীক্ষার্থীদের সবার এই বিষয়ের পরীক্ষা ছিল না। এছাড়া অনেকে নিবন্ধন করার পরও পরীক্ষা দেয়নি।
 এই দুই কারণে পরীক্ষায় শিক্ষার্থীর অনুপস্থিতি চিহ্নিত হচ্ছে বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীর।
 গত ২২ নভেম্বর দুই স্তরের সমাপনী পরীক্ষা শুরু হয়। সে হিসাবে মঙ্গলবার তৃতীয় পরীক্ষা ছিল। কিন্তু দ্বিতীয় দিনের পরীক্ষা জামায়াতে ইসলামীর হরতালের কারণে পিছিয়ে ৩০ নভেম্বর নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK