শিরোনামঃ
বন্দরে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ পাসপোর্ট অফিসে দালালচক্রের তৎপরতা: দুই  সাংবাদিক পরিচয়দাতার মুচলেকা রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত বৈষম্যবিরোধী হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর বন্দরে পূর্ব শত্রুতার জেরে হামলা : বিধবা নারী ও ভাইদের পিটিয়ে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত : নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নার্স নিহত সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোন অ্যারেস্ট আইভী : বাইরের আলো দেখা হলো না তার পাসপোর্ট অফিসে অভিযান : বিশেষ পেশার একজনকে কারাদন্ড
বর্তমান প্রজন্মকে জানাতে শহরে নবান্ন উৎসব করা প্রয়োজন : জেলা প্রশাসক

বর্তমান প্রজন্মকে জানাতে শহরে নবান্ন উৎসব করা প্রয়োজন : জেলা প্রশাসক

 

শহর প্রতিবেদক,নারায়নগঞ্জ প্রতিদিন ঃ নারায়নগঞ্জ প্রিপারেটরী স্কুলে নবান্ন উৎসব-১৪২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ নভে¤¦র সকালে স্কুল প্রাঙ্গনে এই উৎসবের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারী’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মনোমুগ্ধকর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার চৌধুরী, নারায়নগঞ্জ কর্মাস কলেজের অধ্যক্ষ ডঃ শিরিন বেগম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা বলেন, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতু বৈচিত্রের পালাবদলে এখন হেমন্তকাল। হেমন্তকালে বাংলার কৃষকের গোলা ভরে উঠে নতুন ধানে। কৃষাণীরা নতুন ধানের পিঠা বানিয়ে আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করেন। উৎসবের রংয়ে রঙিন হয়ে উঠে কৃষকের আঙ্গিনা। যুগ যুগ ধরে চলে আসা বাঙ্গালী কৃষকের এই প্রানের মিলন মেলাকে নবান্ন উৎসব নামে অভিহিত করা হয়। বর্তমান নগর সভ্যতার এই ইট পাথরের শহরে আমাদের বর্তমান প্রজন্ম গ্রামীণ ঐতিহ্যের এইসব দিকগুলো সম্পর্কে জানার সুযোগ পায় না। তাদেরকে এসবের সাথে পরিচিত করতে ঋতুভিত্তিক উৎসব পালনের প্রয়োজনীয়তা অপরিসীম। নবান্ন উৎসব আয়োজন করে নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুল শহরের ছাত্রছাত্রীদেরকে গ্রামীণ ঐতিহ্যের সাথে পরিচিত করতে অগ্রনী ভূমিকা পালন করেছে। এজন্য আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK