শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
সিদ্ধিরগঞ্জে ধাঁড়ালো অস্ত্র দিয়ে নূরুল ইসলামকে কুপিয়ে আহত ॥ গ্রেফতার-১

সিদ্ধিরগঞ্জে ধাঁড়ালো অস্ত্র দিয়ে নূরুল ইসলামকে কুপিয়ে আহত ॥ গ্রেফতার-১

p2-24-11-15
আলামিন,সিদ্ধিরগঞ্জ থেকে,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় নূরুল ইসলাম (৩৬) নামে এক লোককে ধাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক ব্যবসায়ীরা।মাদক ব্যবসার প্রতিবাদ করায় গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১ টায় এ ঘটনা ঘটে।বিল্পব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
জানা গেছে,মিজমিজি বাতান পাড়া এলাকার শাহজাহানের ছেলে বিপ্লব (২৬),সাহেব আলীর ছেলে রাকিব(২৪) ও আরো ৪/৫ জন মিলে দেশীয় ধাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে নূরুল ইসলামকে(৩৬)।মাদক ব্যবসার প্রতিবাদ করায় তার উপর এ হামলা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ।আহত নূরুল ইসলামকে নারায়ণগঞ্জ ৩‘শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী বেলা আড়াইটার দিকে বিপ্লবকে আটক করে গণপিটুনী দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এসআই জহিরুল ইসরাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে বিপ্লবকে গ্রেফতার করে।এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
স্থানীয়দের অভিযোগ,বিপ্লব,রাকিব ও তাদের ৪/৫সহযোগী বাতানপাড়া এলাকায় মাদক ব্যবসা করছে।এ সঙ্গবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রটির বিরুদ্ধে কথা বললেই নানা হুমিক দেয়।নূরুল ইসলাম মাদক ব্যবসার প্রতিবাদ করায় তার উপর এ হামলা চালানো হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK