শিরোনামঃ
ফতুল্লায় কৃষক দল নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ জাতীয় শিক্ষা সপ্তাহে সরকারি তোলারাম কলেজের বিশাল সাফল্য বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আশি হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী  যাত্রাবাড়ীতে ১৬ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বন্দরে সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ ৫ দগ্ধ পর্যটন কর্মী ফয়সাল রাজু ও নদী পর্যটনের সম্ভবনা নিয়ে কিছু কথা Nalu Online Casino Evaluation: Is It Worth Your Time? ফিলিপাইন রোডশো ২০২৬ অনুষ্ঠিত
পৃথক জেলার ২ পালাতক আসামী বন্দরে গ্রেফতার

পৃথক জেলার ২ পালাতক আসামী বন্দরে গ্রেফতার

atok5

বন্দর করেসপন্ডেন্ট: খুলনা পাইকগাছা থানার অপহরণ মামলার পলাতক আসামী আল আমিন গাজী (২৬) কে বন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৭টায় কামতাল তদন্তকেন্দ্র পুলিশ বন্দরের মদনপুর বাস স্ট্যান্ডে হিমালয় কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আল আমিন গাজী খুলনা পাইকগছা থানার ফাহিম নগরের সোহরাব গাজীর ছেলে। পাইকগাছা থানার মামলা নং ৩৬(১০)১৫। দুপুরে বন্দর থানা পুলিশ ৫৪ধারায় তাকে আদালতে প্রেরণ করে।

অপরদিকে, মুন্সীগঞ্জের গজারিয়া থানার মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আলেকচাঁন (৩৪) কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। শনিবার রাতে পুলিশ তাকে বন্দরের দাড়ি সোনাকান্দা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলেকচাঁন একই এলাকার চায়না মিয়ার ছেলে। গজারিয়া থানার মামলা নং ৬(২)১৫। সে কুমিল্লা থেকে মাদক নিয়ে আসার সময় গজারিয়ায় মাদকসহ গ্রেফতার হয়েছিল। রোববার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK