শিরোনামঃ
বন্দরে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ পাসপোর্ট অফিসে দালালচক্রের তৎপরতা: দুই  সাংবাদিক পরিচয়দাতার মুচলেকা রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত বৈষম্যবিরোধী হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর বন্দরে পূর্ব শত্রুতার জেরে হামলা : বিধবা নারী ও ভাইদের পিটিয়ে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত : নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নার্স নিহত সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোন অ্যারেস্ট আইভী : বাইরের আলো দেখা হলো না তার পাসপোর্ট অফিসে অভিযান : বিশেষ পেশার একজনকে কারাদন্ড
প্রয়াত বিএনপি নেতা আক্তার হোসেন খাঁনের স্মরণে আলোচনা সভা ও দোয়া

প্রয়াত বিএনপি নেতা আক্তার হোসেন খাঁনের স্মরণে আলোচনা সভা ও দোয়া

bnp

সিটি করেসপন্ডেন্ট:  প্রয়াত মহানগর যুবদল নেতা আক্তার হোসেন খাঁন এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব ডিআইটিস্থ বিএনপি কার্যালয়ে নগর বিএনপি’র উদ্যোগে এই আলোচনা সভা ও মাহ্ফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এটিএম কামাল বলেন, বর্তমানে দেশ একটি বৈরি আবহাওয়ার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এই স্বৈরাচারী সরকার বিএনপি’র নেতাকর্মীদের নামে সাজানো মিথ্যা মামলা দিয়ে তাদের আতংকের মধ্যে রেখেছে। আজ (শনিবার) এখানে যারা এই মাহ্ফিলে এসেছে, তারা সবাই শংকায় রয়েছে যে তারা মাহ্ফিল শেষে বাড়ি ফিরতে পারবে নাকী। এই অবৈধ সরকারের নতুন কোন মিথ্যা মামলায় কারাগারে যাবে। তবে সকল ভয়কে জয় করে, দলের প্রতি ও দলের নেতাকর্মীদের প্রতি অকৃতিম ভালোবাসা রেখেই এরা এখানে এসেছে। আমরা আমাদের সহযোদ্ধা মরহুম আক্তার হোসেন খাঁন এর আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।

নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম কামাল এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মহানগর কৃষক দলের দপ্তর সম্পাদক আব্দুল রাজ্জাক, যুবদল নেতা শাহারিয়ার চৌধুরী ইমন, মাহাবুব খান, ছাত্রদল নেতা মাকিদ মুস্তাকিম শিপলুসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK