শিরোনামঃ
গ্যাস ও বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের লক্ষ্যে বিকেডিওএ এর মতবিনিময় বন্দরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে মফিক ও টিপু বাহিনীর বিরুদ্ধে দখলবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ  রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি খলিল ও সম্পাদক আলম আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু বন্দরে ৬ ঘন্টার ব্যবধানে বুলবুল হত্যার ১১ জনকে গ্রেফতার বন্দরের তিনগাও এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের তান্ডব  বন্দরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা  টিপুর ‘মানসিক স্বাস্থ্য’ নিয়ে সাবেক ছাত্রদল নেতার পোস্ট, ‘দ্রুত চিকিৎসার পরামর্শ ’ সর্বমহলে প্রশংসিত জেলা নাজির কামরুল ইসলাম
বাংলাদেশ মানবাধিকার কমিশনের পরিচিতি সভা

বাংলাদেশ মানবাধিকার কমিশনের পরিচিতি সভা

021

রূপগঞ্জ করেসপন্ডেন্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের রূপগঞ্জ থানা শাখার নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভা রোববার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান ভূঁইয়া।

 

বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের রূপগঞ্জ শাখার উপদেষ্টা আজাহার আলী ভূঁইয়া, ডা. বশিরউদ্দিন বাচ্চু, মনির হোসেন মনু, সহসভাপতি আনোয়ার হোসেন, আব্দুর রহিম, এম.এ মোমেন, আলী ওসমান, মানবকণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ মোল্লা, শামীমা আক্তার ঝুনু, জোসনা আক্তার বেবী, সাংবাদিক জায়েদ হোসেন খন্দকার প্রমুখ। সভায় বক্তারা বলেন, রূপগঞ্জে বাল্য বিয়ে বন্ধ, মাদক নির্মূল ও পারিবারিক কলহ বন্ধে সর্বদা বাংলাদেশ মানবাধিকার কমিশন কাজ করছে। উপজেলা প্রশাসনকেও সার্বিকভাবে সহযোগিতা করছেন সংগঠনটি।

 

এদিকে গত এক সপ্তাহে বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ শাখার উদ্যোগে এলাকার দুটি ভেঙে যাওয়ার সংসার বিচার শালিসের মাধ্যমে সমাধান করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK