শিরোনামঃ
আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস : দায় স্বীকার বিতর্কিত দুলালের Golden Crown Casino Betting Purview You Ought To Know নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস  শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ঈদের সময়ও পানি সংকটে নাসিক ২৪ ও ২৫ নং ওয়ার্ডবাসি ঈদের পোশাক কিনে দেয়ার প্রলোভনে মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণ অতঃপর ঢাকা থেকে উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ প্রতিদিনঃ

নারায়ণগঞ্জে ডেংগু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

আজ মঙ্গলবার ৩১ মার্চ সকাল সারে ১০ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন এই কাজের উদ্বোধন করেন।

কর্মসূচির আওতায় পরিষদ সংলগ্ন নলখালী খাল ও বাগডুমারী খাল সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জনাব মো. রায়হান কবির আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব এস. এম. ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার জলাবদ্ধতা নিরসন ও সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে উপজেলা কমপ্লেক্সের দু’পাশ দিয়ে বয়ে যাওয়া খালগুলো পরিষ্কার করা হয়। এসময় সদর উপজেলার জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং স্বাস্থ্যসম্মত নাগরিক পরিবেশ নিশ্চিতকরণের উদ্দেশ্যে উপজেলা কমপ্লেক্সের দুইদিকে প্রবাহমান নলখালি খালটি সংযুক্ত করে “জলবায়ু সহনশীল নিষ্কাশন ও খাল পুনরুদ্ধার শীর্ষক” একটি পাইলট প্রকল্পেরও উদ্বোধন করা হয়। এছাড়া উক্ত কর্মসূচির আওতায় আজ সদর উপজেলার ০৭ টি ইউনিয়নে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহন করা হয়।

এ কার্যক্রমে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ফতুল্লার এলাকার জলাবদ্ধতা নিরসনসহ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনজীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK