শিরোনামঃ
Waarom mobiele optimalisatie belangrijk is voor platforms zoals B7 Casino ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস : দায় স্বীকার বিতর্কিত দুলালের নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস  শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত
বন্দরে পূর্ব শত্রুতার জেরে হামলা : বিধবা নারী ও ভাইদের পিটিয়ে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট

বন্দরে পূর্ব শত্রুতার জেরে হামলা : বিধবা নারী ও ভাইদের পিটিয়ে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন লক্ষণখোলা এলাকার দেউলি চৌড়াপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বিধবা নারী ও তার ভাইদের ওপর হামলা এবং মারধরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা নগদ ৩ লক্ষ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ফেরদৌসি (৪৫) বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি বন্দর থানায় ৫ প্রতিবেশীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— একই এলাকার মো. খোরশেদ (৫৫), মো. কামাল (৫২), তাওলাদ (৫২) এবং খোরশেদের ছেলে মো. মাহাবুব (৩৫) ও কামালের ছেলে মো. সাকিব (২৫)।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ফেরদৌসির পৈত্রিক সম্পত্তির সীমানা ও অভিযুক্তদের জমির সীমানা পাশাপাশি। অভিযুক্তরা দীর্ঘ ৩ বছর ধরে ফেরদৌসির পৈত্রিক সম্পত্তির ২ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রেখেছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায়, ২৬ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে ফেরদৌসি তার বসতঘরের চালের টিন পরিবর্তনের জন্য মিস্ত্রি নিয়ে কাজ শুরু করেন। এ সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে এসে কাজে বাধা প্রদান করে। ফেরদৌসি এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে জখম করে।
বোনকে বাঁচাতে তার ভাই জাহাঙ্গীর (৫২), মান্না (৩৫) ও সিমন (২৬) এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও বেধড়ক মারধর করে নীলাফোলা জখম করে। মারধরের একপর্যায়ে হামলাকারীরা ফেরদৌসির গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
পরবর্তীতে ফেরদৌসির ছোট ভাই লিমন বাসা থেকে বের হয়ে নিজের দোকানে যাওয়ার সময় পথে অভিযুক্তরা তার গতিরোধ করে। এ সময় লিমনের কাছে থাকা ব্যবসার নগদ ৩ লক্ষ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় তারা।
ভুক্তভোগী ফেরদৌসি জানান, “হামলা ও ছিনতাইয়ের ঘটনার পর থেকে আমরা পারিবারিকভাবে চরম মানসিক ও শারীরিক ট্রমার মধ্যে রয়েছি। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। পুলিশ বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK