শিরোনামঃ
আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস : দায় স্বীকার বিতর্কিত দুলালের Golden Crown Casino Betting Purview You Ought To Know নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস  শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ঈদের সময়ও পানি সংকটে নাসিক ২৪ ও ২৫ নং ওয়ার্ডবাসি ঈদের পোশাক কিনে দেয়ার প্রলোভনে মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণ অতঃপর ঢাকা থেকে উদ্ধার
আলতাফ হোসেন চৌধুরীকে পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান দক্ষিণাঞ্চলবাসী

আলতাফ হোসেন চৌধুরীকে পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান দক্ষিণাঞ্চলবাসী

নারায়ণগঞ্জ প্রতিদিন রিপোর্টঃ

সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান পটুয়াখালীর সর্বস্তরের জনগণ ও দক্ষিণাঞ্চলবাসী। ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি। এর আগে ২০০১-২০০৫ বিএনপির শাসনামলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। সে সময়ও তিনি নিষ্ঠা,সততা ও দায়িত্বশীলতার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও ওই আমলে তিনি বাণিজ্য মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করেছেন।

সাধারণ মানুষের ধারণা, আলতাফ হোসেন চৌধুরী একটি বাহিনীর প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মন্ত্রণালয় পরিচালনায় তার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। সেই সাথে তিনি একজন বয়োজ্যেষ্ঠ এবং দায়িত্বশীল একজন মানুষ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পেলে দেশবাসী যেমন পাবেন নিরাপত্তা তেমনি নির্বিঘ্নে করতে পারবেন চলাফেরা। তাই দক্ষিণ অঞ্চল বাশির দাবি জননেতা তারেক রহমানের কাছে যে, সাবেক এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব দেওয়া হোক।

দক্ষিণাঞ্চলের একাধিক সচেতন মহলের সাথে কথা বলে জানা গেছে, সাবেক এই কর্মকর্তা যেমন একজন বিচক্ষণ ও সুশিক্ষিত তেমনি তিনি যথেষ্ট দায়িত্ববান। এরকম একজন মানুষকে স্বরাষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। তাইতো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান ও ভাবি প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের কাছে তাদের দাবি আলতাফ হোসেন চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দেয়া হোক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK