শিরোনামঃ
পাসপোর্ট অফিসে দালালচক্রের তৎপরতা: দুই  সাংবাদিক পরিচয়দাতার মুচলেকা রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত বৈষম্যবিরোধী হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর বন্দরে পূর্ব শত্রুতার জেরে হামলা : বিধবা নারী ও ভাইদের পিটিয়ে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত : নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নার্স নিহত সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোন অ্যারেস্ট আইভী : বাইরের আলো দেখা হলো না তার পাসপোর্ট অফিসে অভিযান : বিশেষ পেশার একজনকে কারাদন্ড নারায়ণগঞ্জ সহ ছয় সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ
যোগদান করেই চমক দেখালেন রূপনগর থানার ওসি মাসুদ

যোগদান করেই চমক দেখালেন রূপনগর থানার ওসি মাসুদ

নিজস্ব প্রতিবেদক :

যোগদান করেই চমক দেখালেন রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ।

অদ্য ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ গভীর রাতে রূপনগর থানার ওসি  মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম (দেড় কেজি) গাঁজা এবং একটি ডিজিটাল পরিমাপক মেশিন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে দুয়ারীপাড়া বালুরমাঠ সাকিনস্থ ১নং রোডে অবস্থিত বরফ ফ্যাক্টরির সামনে কাজী শাহানুর কবিরের বাসায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ তালিকা মূলে গাঁজা ও পরিমাপক যন্ত্র হেফাজতে নেওয়া হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো—
আব্দুর রাজ্জাক (৩৯) ও মোঃ আলমগীর হোসেন (৪৫)
তাদের বিরুদ্ধে রূপনগর থানায় নিয়মিত মামলা রুজর করা হয়েছে। মামলা নং- ০৫। তারিখ-১২/১২/২০২৫, ধারা ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ অনুযায়ী মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো—
কাজী মোঃ সাইফুল ইসলাম কিরন (৪৫), মোঃ আলী হোসাইন (৩১), সামিউল বাশার সাকিব (১৮), আব্দুল আল রাফি (২১), মোঃ শাওন (২৬), শফিকুল ইসলাম (২৮), সুমন (২৩), মোঃ জাকারিয়া হোসেন (৩০)

গ্রেফতারকৃত সকলকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিশেষ ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুরে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়দের মতে, পুলিশের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবার আশাবাদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK