শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
নারায়ণগঞ্জে তাকবির হত্যাকান্ডে দুই আসামিকে গ্রেফতার করেছে পিবিআই

নারায়ণগঞ্জে তাকবির হত্যাকান্ডে দুই আসামিকে গ্রেফতার করেছে পিবিআই

মনিরুল ইসলাম মনির:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তাকবির আহমেদ (২২) হত্যাকান্ডের ঘটনায় দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই।

শুক্রবার (২৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে একথা জানান জেলা পিবিআই এর পুলিশ সুপার (এসপি) মোঃ মোস্তফা কামাল রাশেদ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার খোরশেদ মিয়ার ছেলে মোঃ হারুন (৩৪) ও নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ রফিকুল (৩৮)। এর আগে গত বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে আসামিদের গ্রেপ্তার করে পিবিআই।

পিবিআই পুলিশ সুপার (এসপি) মোঃ মোস্তফা কামাল রাশেদ জানান, প্রাথমিক তদন্তে মাদক ও অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে হত্যাকান্ডটি সংঘটিত হয়। তাকবিরকে হত্যা করার পর হত্যাকান্ডটি প্রভাবিত করতে তারা পুরাতন একটি সিম সচল করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। আসামিরা জিজ্ঞাসাবাদে আদালতে জবানবন্দি প্রদান করে।

এর আগে গত ২৫ নভেম্বর সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনী এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিং থেকে তাকবিরের লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় তাকবিরের পিতা নুর মোহাম্মদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK