শিরোনামঃ
গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার মূলহোতা মোশাররফ বন্দর থানা পুলিশ কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট
সোনারগাঁয়ে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিদিন: :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দারোগোল্লা এলাকায় একই ওরনায় স্বামী-স্ত্রীর ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিনথিয়া (২০) ও তার স্বামী সাব্বির (২২)। সাব্বির হোসেন ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়া আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। দীর্ঘ দিন ধরে কলহ চলে আসছে। ধারণা করা হচ্ছে, সেই পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তারা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তাদের সংসারে সাফরান হাসান নুর নামে ৩ বছরের একটি ছেলে রয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খান জানান, লোক মাধ্যমে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রহস্য উন্মোচন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK