শিরোনামঃ
পাসপোর্ট অফিসে দালালচক্রের তৎপরতা: দুই  সাংবাদিক পরিচয়দাতার মুচলেকা রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত বৈষম্যবিরোধী হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর বন্দরে পূর্ব শত্রুতার জেরে হামলা : বিধবা নারী ও ভাইদের পিটিয়ে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত : নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নার্স নিহত সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোন অ্যারেস্ট আইভী : বাইরের আলো দেখা হলো না তার পাসপোর্ট অফিসে অভিযান : বিশেষ পেশার একজনকে কারাদন্ড নারায়ণগঞ্জ সহ ছয় সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ
সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবা সহ গ্রেফতার ৩

সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবা সহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিদিন  :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১০০ পুরিয়া হেরোইনসহ ১ জন এবং ৬১পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার।

৫ অক্টোবর ২০২৫ ১৮.০০ ঘটিকা হতে রাত ২২.০০ ঘটিকা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য একাধিক আভিযানিক টিম অভিযান পরিচালনা করে। উক্ত টিমগুলোর অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী ক্যাম্প বালুর মাঠ তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর থেকে মো: নাসির @ কাল্লু (৩৫), পিতাঃ আব্দুল করিম, মাতাঃ হাসিনা বেগম, সাং- সুমিলপাড়া (বিহারী ক্যাম্প), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে ১০০ (একশত) পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানাধীন আরামবাগ ক্লাবের মোড়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাসুদুর রহমান তপন (৩২), পিতা- সুলতান ব্যাপারী, সাং- আরামবাগ, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে ৩১ (একত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ এবং কদমতলী কলেজপাড়া জনৈক মাহফুজ আলম (৪২) এর বসত বাড়ীর গলির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ ওলিল চৌকিদার (২৬), পিতা- মৃত কালু চৌকিদার, মাতা- সূর্য্য বানু, স্থায়ী সাং- চর দূর্গাপুর, থানা- হিজলা, জেলা- বরিশাল, বর্তমান সাং- কদমতলী কলেজ পাড়া (সেলিম খানের বাড়ির ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে ১৫(পনেরো) পিস ইয়াবা ট্যাবলেট; ২। মোঃ ইমরান হোসেন (২৯), পিতা- মোঃ আমির হোসেন, মাতা-আলিয়া বেগম, স্থায়ী সাং- জামালদী, থানা-গজারিয়া, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমান সাং- কদমতলী কলেজপাড়া (রনি প্রধানের বাড়ির ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে ১৫(পনেরো) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ০৪ (চার) জন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালেতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK