শিরোনামঃ
100 % Bonus Jusquà 500 + 200 Fs শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা
রূপগঞ্জে তারাবো পৌরসভা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন নিয়ে মিথ্যা প্রচারণা

রূপগঞ্জে তারাবো পৌরসভা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন নিয়ে মিথ্যা প্রচারণা

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় আওয়ামীলীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কোটি কোটি টাকার সম্পত্তি দখল করে তারাবো পৌরসভা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধনের অভিযোগ মিথ্যা বলে দাবী করেছেন, তারাবো পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেন।

রবিবার বিকেলে তারাবো পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেন সাংবাদিকদের বলেন, শনিবার (৪ অক্টোবর) রূপগঞ্জের রূপসীর আফতাব গেইট সংলগ্ন এলাকায় আমার নিজস্ব ক্রয়কৃত জমিতে তারাবো পৌরসভা বিএনপির প্রধান কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে তারাবো পৌর বিএনপি সভাপতি তাসিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিন্টু ও সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা সহ রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কিন্তু একটি কুচক্রীমহল ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কোটি কোটি টাকার সম্পত্তি দখল করে তারাবো পৌরসভা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে দাবী করে মিথ্যা প্রচারণা চালায়। এ নিয়ে স্থানীয় কয়েকটি পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদও প্রকাশিত হয়। প্রকৃত পক্ষে, তারাবো পৌরসভা বিএনপির সুনাম ক্ষুন্ন করতেই ঐ কুচক্রীমহলটি মিথ্যা প্রচারণা ও মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে।#####

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK