শিরোনামঃ
100 % Bonus Jusquà 500 + 200 Fs শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা
কিকবক্সিং প্রশিক্ষণ ক্যাম্প ও সার্টিফিকেট বিতরণ

কিকবক্সিং প্রশিক্ষণ ক্যাম্প ও সার্টিফিকেট বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিদিন  :
ঢাকা বিভাগীয় কিকবক্সিং প্রশিক্ষণ ক্যাম্প ও সার্টিফিকেট বিতরণ ২০২৫ করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার সকাল ৮ টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত নারায়ণগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ প্রাঙ্গণে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ঢাকা বিভাগীয় কিকবক্সিং প্রশিক্ষণ ক্যাম্প ও সার্টিফিকেট বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিহান মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ (ব্ল্যাক বেল্ট ৬ষ্ঠ ড্যান) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশন এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষক ও পরীক্ষক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ মহিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান কোষাধ্যক্ষ, বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশন, মোহাম্মদ আরিফ হোসেন (ব্ল্যাক বেল্ট ৩য় ড্যান) সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশন, মোঃ নুরুল আলম (ব্ল্যাক বেল্ট ৩য় ড্যান) জাতীয় টেকনিক্যাল অফিসার, বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশন, এসএম মুকিতুল ইসলাম (ব্ল্যাক বেল্ট ৩য় ড্যান) জাতীয় টেকনিক্যাল অফিসার, বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশন।
দিনব্যাপী ঢাকা বিভাগীয় কিকবক্সিং প্রশিক্ষণ ক্যাম্পে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেস এন্ড মিডিয়া সেল এর সদস্য, নারায়ণগঞ্জ জেলা কিকবক্সিং টিম ক্যাপ্টেন রাকিবুল ইসলাম ইফতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK