শিরোনামঃ
আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস : দায় স্বীকার বিতর্কিত দুলালের Golden Crown Casino Betting Purview You Ought To Know নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস  শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ঈদের সময়ও পানি সংকটে নাসিক ২৪ ও ২৫ নং ওয়ার্ডবাসি ঈদের পোশাক কিনে দেয়ার প্রলোভনে মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণ অতঃপর ঢাকা থেকে উদ্ধার
সিদ্ধিরগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালী অনুষ্টিত

সিদ্ধিরগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালী অনুষ্টিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ মহনগরের ৬নং ওয়ার্ড জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র‌্যালী অনুষ্টিত হয়েছে। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তোফা আমির ফয়সাল মুজাদ্দেদি ছাহেবের নির্দেশ ক্রমে সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া বাজার এলাকায় জাকের পার্টির ৬নং ওয়ার্ড কমিটি এ সমাবেশের আয়োজন করে ।
এসময় নাসিক ৬নং ওয়ার্ড জাকের পার্টির সভাপতি ইউসুফ মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় তালাবা ফ্রন্টের সাধারন সম্পাদক মুফতি মাওলানা কাওসার আহমেদ চাদপুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক শহীদ হাসান,সোনারগাঁও থানা কমিটির সভাপতি আব্দুস সালাম ও মহানগর সদর থানার সাধারন সম্পাদক মোঃ শাহিন আহমেদ , সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান খোকন সহ ছাত্র ফ্রন্ট, মহিলা ফ্রন্ট, যুব ফ্রন্টের বিভিন্ন পর্যায়েয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাওলানা কাওসার আহমেদ চাদপুরি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে গোলাপ ফুল প্রতিকে ভোট চান এবং ৩০০ আসনে প্রার্থী দেয়ার আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে তিনি অনলাইনে ভোটগ্রহণের জন্য সরকারের কাছে দাবি রাখেন। অনুষ্ঠানের পর দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK