শিরোনামঃ
100 % Bonus Jusquà 500 + 200 Fs শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা
রূপগঞ্জে গ্লোব এডিবল অয়েল কারখানায় অগ্নিকাণ্ড

রূপগঞ্জে গ্লোব এডিবল অয়েল কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ প্রতিদিন  :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার শীতলক্ষা নদীর তীর সংলগ্ন গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা ১১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ৫ টি ইউনিট কর্মীদের দুই ঘন্টার চেষ্টায় দুপুর ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ভেতর আগুন জ্বলতে দেখে শ্রমিকরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে৷ তবে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুনে কারখানা মেশিনারিজসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গনি জানান, গঙ্গানগর এলাকার শীতলক্ষা নদীর তীর সংলগ্ন গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানায়  বেলা ১১ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ও আদমজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুনে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK