শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:)  মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার উৎসবমূখর পরিবেশে ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। এটা ধর্মীয় অনুষ্ঠান এটার পবিত্রতাও রক্ষা করতে হবে। সব ধর্মের লোকজন মিলে উৎসব করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে।
সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:)  মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK