শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
সিদ্ধিগঞ্জের শীর্ষ তেল চোর আওয়ামী লীগ নেতা মেহেদী বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেফতার

সিদ্ধিগঞ্জের শীর্ষ তেল চোর আওয়ামী লীগ নেতা মেহেদী বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিদিন  :

সিদ্ধিগঞ্জের শীর্ষ তেল চোর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেহেদীকে বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।

এরআগে শনিবার রাতে র‍্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেহেদীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ২টি হত্যা মামলা ও ১টি হত্যা চেষ্টা মামলাসহ ৩টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক জালিয়াতি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন মেহেদী সিদ্ধিরগঞ্জের গোদনাইল বর্মাস্ট্যান্ড এলাকার আফির উদ্দিন মাদবরের ছেলে।

তার বিরুদ্ধে দায়ের করা মামলা গুলে হলো, সিদ্ধিরগঞ্জ থানার এফআইআর নং-২৫, (তারিখ- ২২/১০/ ২০২৪) ও এফআইআর নং-২৭, (তারিখ- ২৭/৮/২০২৪) এবং এফআইআর নং-২৫, (তারিখ-২৬/৮/ ২০২৪

এলাকাবাসী জানায়, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেহেদীর বড় ভাই বাচ্চু এবং ছোট ভাই লিটনের নেতৃত্বে সিন্ডিকেট করে গোদনাইল পদ্মা অয়েল ডিপো থেকে তেল চুরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK