শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
সিদ্ধিরগঞ্জে গাজা সহ মাদক কারবারি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে গাজা সহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিদিন  :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ এক কেজি গাঁজাসহ গুলজার হোসেন (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মিজমিজি এলাকায় অভিযানে ওই মাদক কারবারিকে আটক করার কথা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম। 

উদ্ধার অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ শামীম রেজা, এএসআই সোহেল রানা ও ফোর্স সদস্যরা। স্থানীয় প্রত্যক্ষদর্শী সাক্ষীদের উপস্থিতিতে মাদক জব্দ করা হয়। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে, যার মধ্যে যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদক ও অন্যান্য অপরাধমূলক মামলা চলমান রয়েছে।

ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুলজার হোসেনকে গ্রেফাতার করা হয় এবং তার কাছে থাকা লাল শপিং ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। তিনি স্বীকার করেন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারি বিক্রি করে থাকেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK