শিরোনামঃ
ফতুল্লায় কৃষক দল নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ জাতীয় শিক্ষা সপ্তাহে সরকারি তোলারাম কলেজের বিশাল সাফল্য বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আশি হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী  যাত্রাবাড়ীতে ১৬ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বন্দরে সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ ৫ দগ্ধ পর্যটন কর্মী ফয়সাল রাজু ও নদী পর্যটনের সম্ভবনা নিয়ে কিছু কথা Nalu Online Casino Evaluation: Is It Worth Your Time? ফিলিপাইন রোডশো ২০২৬ অনুষ্ঠিত
দুমকিতে পায়রা সেতুর টোল প্লাজার পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

দুমকিতে পায়রা সেতুর টোল প্লাজার পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে ট্রাফিক পুলিশ বক্সের কাছাকাছি সড়কের পাশেই অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ,চাঞ্চল্যকর এই ঘটনাটির খবর পেয়ে দুমকি থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সড়কের পার্শ্বে পড়ে থাকা যুবকের রক্তমাখা লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। পরে লাশটি লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, নিহতের আত্মীয় পরিচয়ে একজন যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, আত্মীয়রা থানায় এলে পরিচয় শনাক্তকরণে অগ্রগতি হতে পারে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
দুমকি থানার ডিউটি অফিসার জানিয়েছেন, প্রাথমিকভাবে বিষয়টি মোটরসাইকেল দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
উল্লেখ্য, লেবুখালী পায়রা সেতু দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন সেতু,দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের পথ। প্রতিদিন শত শত যানবাহন এ সেতুর ওপর দিয়ে চলাচল করে। এমন কৌশলগত স্থানে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।।# জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK