শিরোনামঃ
পাসপোর্ট অফিসে দালালচক্রের তৎপরতা: দুই  সাংবাদিক পরিচয়দাতার মুচলেকা রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত বৈষম্যবিরোধী হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর বন্দরে পূর্ব শত্রুতার জেরে হামলা : বিধবা নারী ও ভাইদের পিটিয়ে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত : নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নার্স নিহত সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোন অ্যারেস্ট আইভী : বাইরের আলো দেখা হলো না তার পাসপোর্ট অফিসে অভিযান : বিশেষ পেশার একজনকে কারাদন্ড নারায়ণগঞ্জ সহ ছয় সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদ অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদ অভিযান

তাওলাদ হোসেন, নারায়ণগঞ্জ  :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ যাত্রী কাউন্টার দোকান, স্টেশনারি, ফলের দোকান, ফ্লেক্সিলোডের দোকান, হোটেল ও কাঁচা বাজারসহ দুই শতাধিক বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এবং ঢাকা–চট্টগ্রাম সিলেট মহাসড়কের পাশে ডাম্পিং এর সামনে রাস্তায় পরিত্যক্ত গাড়িগুলা ডাম্পিং এর ভিতরে রাখা হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফারজানা আক্তার ও সোনারগাঁ উপজেলার নির্বাহী কমিশনার ভূমি উন্নয়ন কর্মকর্তা কাচপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম এবং কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ আব্দুল কাদের জিলানী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায়

১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ফুটপাতের দোকান ভাঙচুরের উচ্ছেদ অভিযান এর কাজ সম্পন্ন হয়। হকারদের দখলকৃত লেনটি এখন যানচলাচলের পাশাপাশি পথচারীদের হাঁটার উপযোগী হয়ে উঠেছে।
ক্ষুদ্র ব্যবসায়ী সাগর হোসেন ও রিয়াদ মিয়া জানান, উচ্ছেদের পর আবারও দোকান বসাতে হলে স্থানীয় চাঁদাবাজদের মোটা অঙ্কের চাঁদা দিয়ে তাঁদের দোকানপাট বসাতে হবে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‘সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযানে দুই শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কাঁচপুর যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK