শিরোনামঃ
গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার মূলহোতা মোশাররফ বন্দর থানা পুলিশ কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট
সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৮ জন সহ ১০ জন দগ্ধ

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৮ জন সহ ১০ জন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিদিন  :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুণ লেগে একই পরিবারের ৮ জন সহ ১০ জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে হিরাঝিল এলাকার মুড়ি ফ্যাক্টরীর গলির জাকির খন্দকারের বাড়িতে এ  ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, হাসান মিয়া (৩৭), সালমা বেগম (৩০), মুনতাহা আক্তার (১১), জান্নাত বেগম(৪), রাইয়ান মিয়া (৪ মাস), আসমা আক্তার (৩৫), তিসা বেগম (১৬), আরাফাত মিয়া (১৩),ও তাহেরা বেগম। আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকায় জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনষ্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুণে অধিকাংশের শরীর পুড়ে মাংস ঝুলে পড়েছে। সংবাদ পেয়ে আদমজী ও কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK