শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
সিদ্ধিরগঞ্জে হেরোইন সহ মাদক কারবারি আটক

সিদ্ধিরগঞ্জে হেরোইন সহ মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জ প্রতিদিন :

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

রবিবার ৩ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী কলোনি রেললাইন ব্রিজের উপরে মাদক বিক্রি করার সময় অভিযান চালিয়ে তার কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হলেন নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী কলোনি এলাকার মৃত ইসরাফিলের ছেলে মো: রাসেল (২৪)। এরই সাথে একই এলাকার খলিলের ছেলে মুরাদ ওরফে পিচ্চি মুরাদকে পলাতক আসামি করা হয়।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলমের নেতৃত্বে এএসআই রাশেদুল ইসলামের বিশেষ অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করার সময় সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি রাসেলকে ২২৫ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করতে সক্ষম হন এবং পলাতক আসামি মুরাদ পালিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক বিরোধী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে এবং প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK