শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
সিদ্ধিরগঞ্জে স্বামীর কর্তৃক স্ত্রী খুন, স্বামী আটক

সিদ্ধিরগঞ্জে স্বামীর কর্তৃক স্ত্রী খুন, স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিদিন  ::

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ড মিজমিজি বাতেন পাড়া ক্যানেল পাড়
এলাকায় ইতি আক্তার (২৫) নামে এক গৃহবধ‍ূকে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় তার স্বামী বিল্লাল (৩২) কে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৬ জুলাই) রাত ২টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন (ওসি) শাহিনুর আলম।

শুক্রবার (২৫ জুলাই) রাতে নিহতের মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান,সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) মনির হোসেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ড মিজমিজি বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকার ইব্রাহিম মিয়ার চারতলা বাড়ির একটি কক্ষ ভাড়া থাকতো তারা।
শুক্রবার রাত ১১ টার দিকে স্বামী তার স্ত্রীকে রুটি বানানো বেলুন দিয়ে পিটিয়ে হত্যা করে পরে ওই কক্ষে লাশটি রেখে পালানোর চেষ্টা কালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

প্রত্যক্ষদর্শী এক ভাড়াটিয়া জানান শুক্রবার রাত ১১ দিকে ওই ফ্লাটের ৩ তলার ভবনে চিৎকারে শব্দ শুনতে পায় এ সময় ওই কক্ষের ভেতর ঢুকে দেখতে পাই ইতি আক্তারের নিথর দেহ পড়ে আছে নিচে আমি দেখতে পাই মেরে ফেলে রেখেছে তার স্বামী পরে থানায় খবর দেই।

পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাষণ্ড স্বামী বিল্লালকে গ্রেফতার করে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্ট লেখা পযন্ত কোন মামলা দায়ের করা হয়নি। আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানাই পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK