শিরোনামঃ
গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার মূলহোতা মোশাররফ বন্দর থানা পুলিশ কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট
সাকার স্ত্রীর রিট শুনতে অপারগ হাইকোর্ট

সাকার স্ত্রীর রিট শুনতে অপারগ হাইকোর্ট

Farhat1447667253

নিজস্ব প্রতিবেদক : ট্রাইব্যুনালের  রায় বাতিল চেয়ে সাকা চৌধুরীর স্ত্রীর দায়ের করা রিট শুনতে অপরাগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

 

সোমবার বিকেলে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর হাইকোর্ট বেঞ্চ এই অপরাগতা প্রকাশ করেন।

 

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মহসনি রশিদ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আদালত রিট মামলাটি শুনতে অপরাগতা প্রকাশ করছেন।

এর আগে গত ২ নভেম্বর ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।

রিটে, ‘পঞ্চদশ সংশোধনীতে বলা আছে যে, ব্যক্তি বা ব্যক্তি সমষ্টিরও বিচার করা যাবে।’ রিটে এটাকে চ্যালেঞ্জ করা  হয়।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন সাকা চৌধুরী। আপিলেও তার সর্বোচ্চ সাজা বহাল থাকে।

গত ৩০ সেপ্টেম্বর সাকা চৌধুরীর ফাঁসির সাজা বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK