শিরোনামঃ
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলায় আহত ৪  বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর অটো চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার  ফতুল্লায় সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার ফতুল্লায় কৃষক দল নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ জাতীয় শিক্ষা সপ্তাহে সরকারি তোলারাম কলেজের বিশাল সাফল্য বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আশি হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী  যাত্রাবাড়ীতে ১৬ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ১
দিনাজপুরে কে এই ইতালীয় নাগরিক?

দিনাজপুরে কে এই ইতালীয় নাগরিক?

itlian

দিনাজপুরে পিয়েরো পারোলারি নামে ইতালিয়ান যে নাগরিক আহত হয়েছেন, তিনি প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশে আছেন।

তার পরিচিতরা বলছেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে তিনি বাস করছেন প্রায় ১০ বছর ধরে। বর্তমানে পিয়েরো পারোলারি দিনাজপুর শুইহারি নাভারা ক্যাথলিক মিশনে কাজ করছিলেন।

দিনাজপুরের স্থানীয় সাংবাদিক আসাদুল্লাহ সরকার বিবিসি বাংলাকে জানান, পারোলারি দিনাজপুরে বসবাস করছেন ২০০৭ সাল থেকে।
 তিনি বলেন, পঞ্চাশোর্ধ্ব এই ইতালীয় নাগরিক খুবই সাধারণ জীবন-যাপন করতেন।
 তিনি পারোলারিকে দেখেছেন খুব নিরিবিলি জীবন-যাপন করতে, সাধারণ মানুষের সাথে তার তেমন একটা সখ্যতা ছিল না।
 তিনি পেশায় একজন চিকিৎসক বলে জানিয়েছে পুলিশ।
 পারোলারিকে অনেক দিন ধরে দেখেছেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক তরুণকান্তি হালদার।
 তিনি বিবিসি বাংলাকে বলেন, যারা যক্ষ্মা রোগ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তারা যাতে সঠিক চিকিৎসা পান, সে ব্যাপারে তিনি হাসপাতাল এবং সরকারি সেবাপ্রতিষ্ঠানের সাথে সমন্বয় করতেন।
 পারোলারি ডিগ্রিধারী কোনো চিকিৎসক ছিলেন না জানিয়ে হালদার বলেন, চিকিৎসা সমন্বয়ের পাশাপাশি পারোলারি নৈতিক বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন এসব রোগীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK