শিরোনামঃ
দুর্যোগকালীন সময়ে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ১২টি স্পিডবোট হস্তান্তর  মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন
আমার শর্তে কাজ করতে হবে: আইএমএফকে মুহিত

আমার শর্তে কাজ করতে হবে: আইএমএফকে মুহিত

24542 copy
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য প্রায় ২৬ কোটি মার্কিন ডলার ছাড়ের সাথে সংস্কার কর্মসূচি চালিয়ে যেতে সুপারিশ করেছে। তারা শর্ত দেয়। আমি বলেছি, তোমরা শর্ত দেবে না। আমার শর্ত অনুযায়ী কাজ করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
দুই বিদেশি নাগরিক হত্যা বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, `এ বিষয়টাকে ইস্যু করা হচ্ছে। বাংলাদেশে এমন কোনো অবস্থা হয়নি যে বিদেশিরা মুখ ফিরিয়ে নেবে।`
তিনি প্রশ্ন তোলেন, নিউইয়র্কে কত হাজার লোক মারা যায়? এর মধ্যে কত বাঙালি আছে?
সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার নূরুল ইসলাম। মো. শামছুল ইসলাম ও অরুণ দেবনাথ সাগরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, চেয়ারম্যান মাখন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবন্তী রায়, আওয়ামী লীগ নেতা শামছুল আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনির্ভাসিটির সাবেক ভিসি অধ্যাপক আব্দুল আজিজ, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK