শিরোনামঃ
স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার মূলহোতা মোশাররফ বন্দর থানা পুলিশ কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল
দেশে বিনিয়োগ করুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশে বিনিয়োগ করুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

টাকা বিদেশে  না পাঠিয়ে দেশে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 প্রধানমন্ত্রী শেখ হাসনিার `চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ` পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, `ইতিমধ্যে আমাদের মাথাপিছু আয় বেড়েছে। এটাকে বৃদ্ধি করে দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে।আগে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি চিন্তা হতো রিজার্ভ নিয়ে।কিন্তু এখন আমাদের রিজার্ভ ২৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।`
এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, `টাকা-পয়সা বাংলাদেশে রাখলে সুদটা কিন্তু বেশি পাওয়া যায়। বিদেশে কিন্তু এত পাওয়া যায় না।‌`
ব্যবসায়ীদের এ বিষয়টি মাথায় রাখার অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK