শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
রুপগঞ্জে দীর্ঘ যানজটে যাত্রীদের পোহাতে হয়েছে চরম ভোগান্তি

রুপগঞ্জে দীর্ঘ যানজটে যাত্রীদের পোহাতে হয়েছে চরম ভোগান্তি

রূপগঞ্জ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মহাসড়কে দীর্ঘ প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীবাহী বাসহ শত শত মালবাহী যানবাহন আটক পড়েছে। দুটি মহাসড়কে ঘন্টা পর ঘন্টা যানজটে আটকার পড়ে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীসাধারন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী, পরিহন শ্রমিক ও স্থানীয় সুত্র জানায়, এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়ক ভেঙ্গে বড় বড় গর্ত ও ভাঙ্গার সৃষ্টি হয়েছে। কোন স্থান দিয়ে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। আর এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ছোট-বড় যানবাহন গুলো সড়কেই বিকল হয়ে পড়ছে। তারপর আবার কাঞ্চন সেতুতে অতিরিক্ত টোল আদায় ও টোল আদায়ে ধীরগতি। প্রায়ই পরিবহন শ্রমিকদের সঙ্গে টোল কর্তৃপক্ষের বাকবিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটছে। বিভিন্ন কারনে দুটি মহাসড়কে এখন যানজট নিত্যদিনের। এছাড়া মঙ্গলবার গাউছিয়া কাপড়ের বাজার। হাজার হাজার ক্রেতা-বিক্রেতাদের আগমন ঘটে এ বাজারে। যত্রতত্র যানবাহন দাড় করিয়ে মালামালসহ যাত্রী উঠা-নামা করে থাকে। এ থেকেই যানজটের সৃষ্টি হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ সদস্যরা যানজট নিরসন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এদিকে, সিলেট বিভাগ, চট্রগাম বিভাগের মালবাহী যানবাহন গুলো এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক যোগে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগসহ বিভিন্ন জেলায় চলাচল করে থাকে। এতে এ দুটি সড়ক সব সময়ই ব্যস্ত থাকে। তারপর আবার সড়কের বেহাল অবস্থা এবং হাট বাজার গুলোর কারনে যানবাহন গুলো অনিয়ন্ত্রিত ভাবে চলাচল করছে।
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর বেনজির আহাম্মেদ বলেন, ধলাবালি খেয়ে যানজট নিরসনে কাজ করে যাচ্ছি। কোন প্রকার নিয়মনীতি না মেনে ছোট-বড় সব ধরনের যানবাহন গুলো চলাফেরা করছে। তারা আইন ভঙ্গ করছে। আইন ভঙ্গকারী বেশ কয়েকটি যানবাহনকে মামলা দেয়া হয়েছে। তারপরও যানবাহন চালকরা সচেতন হলে যানজট হতো না বলে তিনি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK