শিরোনামঃ
Waarom mobiele optimalisatie belangrijk is voor platforms zoals B7 Casino ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস : দায় স্বীকার বিতর্কিত দুলালের নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস  শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত
সোনারগায়ে শাশুরী- ননদের পিটুনিতে গৃহবধু আহত

সোনারগায়ে শাশুরী- ননদের পিটুনিতে গৃহবধু আহত

সোনারগাঁ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়নে পাঁচানী গ্রামে সোমবার সন্ধ্যার দিকে কুলসুম(২৩) নামে এক গৃহবধুকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাশুরী, ননদ ও দেবর পিটিয়ে আহত করে। এ সময় গৃহবধুর বাপের বাড়ির লোকজন খবর পেয়ে গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
এলাকাবাসী জানান, নীলকান্দা গ্রামের মোঃ আলী হোসেনের মেয়ের সাথে একই ইউনিয়নের পাঁচানী গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলের সাথে আট বছর আগে শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই গৃহবধুর শাশুরী, ননদ আমেনা ও দেবর কাউয়ুম তুচ্ছ ঘটনা নিয়ে মারধর করত। সোমবার দুপুরে তাদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। এ ঝগড়ার জের ধরে শাশুরী, ননদ ও দেবর তিনজনে মিলে গৃহবধূ কুলসুমকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় স্থানীয় মাতবর গোলজার হোসেন প্রভাব খাটিয়ে গৃহবধু কুলসুমের হত্যার সুষ্ট বিচার করবে আশ্বাস দিলে স্বজনরা হত্যার ব্যাপারে থানায় কোন অভিযোগ দিতে সাহস পাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। নিহত কুলসুমের পাঁচানী গ্রামের ফারুকের স্ত্রী।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মঞ্জুর কাদের পিপিএম জানান, গৃহবধু হত্যার ঘটনায় থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK