শিরোনামঃ
বন্দরে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ পাসপোর্ট অফিসে দালালচক্রের তৎপরতা: দুই  সাংবাদিক পরিচয়দাতার মুচলেকা রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত বৈষম্যবিরোধী হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর বন্দরে পূর্ব শত্রুতার জেরে হামলা : বিধবা নারী ও ভাইদের পিটিয়ে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত : নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নার্স নিহত সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোন অ্যারেস্ট আইভী : বাইরের আলো দেখা হলো না তার পাসপোর্ট অফিসে অভিযান : বিশেষ পেশার একজনকে কারাদন্ড
এসএ পরিবহনের অফিসের আলমারী থেকে ৩৪’শ পিস ইয়াবা উদ্ধার

এসএ পরিবহনের অফিসের আলমারী থেকে ৩৪’শ পিস ইয়াবা উদ্ধার

শহর প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের কালিরবাজার ব্যাংকের মোড় এলাকায় অবস্থিত এসএ পরিবহনের অফিসে গ্রাহকের পাঠানো আলমারী থেকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ৩৪’শ পিস ইয়াবা উদ্ধার করেছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ এসএ পরিবহনের ম্যানেজার আব্দুল হাই বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমাদের এসএ পরিবহনে তল্লাশী করতে আসে। আমরা তাদের ইয়াবা উদ্ধার করতে সর্বাত্মক সহযোগীতা করি। সদর থানা পুলিশ গ্রাহকের পাঠানো আলমারী থেকে ৩৪’শ পিছ ইয়াবা উদ্ধার করে। চট্রগ্রামের কেরানীহাট থেকে আজীজ নামে এক গ্রাহক নারায়ণগঞ্জে মাহাতাব উদ্দিন নামে গ্রাহকের কাছে পাঠান। তাদের মোবাইল নাম্বারসহ বিস্তারিত তথ্য আমরা পুলিশের কাছে দিয়েছি।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: আব্দুল মালেক জানান, আমারা গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি এসএ পরিবহনে বিপুল পরিমান ইয়াবা নারায়ণগঞ্জে আসছে। তাই আমরা সদর থানা পুলিশ এসএ পরিবহনের অফিসে অভিযান চালিয়ে ৩৪শ পিস ইয়াবা একটি আলমারী থেকে উদ্ধার করি। ঘটনাস্থল থেকে অভিযুক্তদের কাউকে পওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK